শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠির রাজাপুরে চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৪:১৪ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে উফশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ (১২এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে চাষীদের হাতে সার ও বীজ তুলে দেন।

এ সময় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) আনুজা মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমূখ।

উল্লেখ্য এ উপজেলার ছয় ইউনিয়নে মোট দুই হাজার পাঁচ‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১বিঘা জমিতে উফশি আউশ চাষে ৫ কেজি বীজ, ডিএপি সার ২০কেজি ও এমওপি সার ১০কেজি হিসেবে সহায়তা প্রদান করা কবে।