শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে আলোচিত মামলার আসামী ও ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার বিষয়ে পুলিশের সংবাদ সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৭:৩১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে স্ত্রীর সাথে পরকীয়ার জেরে বন্ধু রানা শেখের (৩৬) মুখমন্ডল কেমিক্যাল দিয়ে ঝলসে দেওয়া এবং ভ্রমর দিয়ে দুই চোখ ক্ষতিকরার ঘটনার সাথে জড়িত সাইফুল ইসলাম রিপন ওরফে টাকি রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা।

মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস বিফিং এর আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন, ডিএসবির হেলালউদ্দীন ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ফরিদপুর ডিবি পুলিশ সোমবার বিকালে জেলার বোয়ালমারী উপজেলায় পৃথক দুটি স্থান অভিযান চালিয়ে  ৫০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবস্যায়ীকে আটক করেছে। এদিকে একই দিনে কোতয়ালী থানার আদমপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।