শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৭:৩৪ পিএম
কপি হয়েছে!

আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর বলেন, সাভার উপজেলা পরিষদে ২০২১-২২ অর্থ বছরে খরিপ/১ ২০২২/২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে সাভার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার দেয়া হয়েছে।