বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

স্কুল থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৮:৪৬ পিএম
কপি হয়েছে!

স্কুল থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় প্রাণ যায় ২য় শ্রেণির এক শিক্ষার্থীর।

নিহত মালিহা পাঠানটেক এলাকার মফিজ উদ্দিন মিন্টুর মেয়ে। সে পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী-সাতখামাইর সড়কের পাঠানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে মালিহা স্কুল থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বরমী সাতখামাইর আঞ্চলিক সড়কের পাঠানটেক আসতেই একটি অটোরিকশা চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই ওই ছাত্রী মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে