শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৫ দোকান আগুনে পুড়ে ছাই

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৯:৩৬ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ মঙ্গলবার ( ১২ এপ্রিল ) সন্ধা সাড়ে ৬ টায়র দিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় দোকানে মুহুতের মাধ্যমে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এতে অন্তত ৫ টি ব্যবসায়ীর দোকান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়।

এদের মধ্যে কলেজ গেইট এলাকার রমেন চাকমার সৃজন কম্পিউটার এন্ড স্টুডি, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পার্বত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ। এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরীর ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের ১ লাখ ৫০ হাজার টাকার বেশি ক্ষতি হয়। এতে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, আগুনে সূত্রপাতের খবর দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কেউ জানাননি। তবে আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহযোগিতা এবং আমাদের দুটি ইউনিট আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এসময় এই কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত সম্ভব বিদ্যুৎ সর্টসার্কিট থেকে হয়েছে।