শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আশুলিয়ায় ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টার অভিযোগে এসআই ক্লোজড

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১১:১০ এএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় ধর্ষণের ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ এ ঘটনায় মামলা নিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তকে। একই সঙ্গে আশুলিয়া থানার এসআই ফরিদুল আলমকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

এর আগে ২১ মার্চ আশুলিয়ার ঘোষবাগ এলাকায় স্থানীয় সাকিব ভূইয়ার বিরুদ্ধে এক নারী পোশাকশ্রমিক থানায় ধর্ষণের অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, গত ৩ থেকে ৪ মাস আগে তার দোকানে গিয়ে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। এরপর থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। পরে একাধিকবার ধর্ষণ করেন। গত ৬ মার্চ সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর থেকে বিয়ের কথা বললে সেই নারীকে তালবাহানা করে ঘুরাতে থাকে ওই যুবক।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে এসআই ফরিদুল আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।