শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১০:৩০ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ই এপ্রিল) বিভাগের ১৯২জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়৷

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর,রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলীসহ ব্যবসায় প্রশাসন অনুষদের অভ্যন্তরে থাকা বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
ইফতারের আগে করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে মারা যাওয়া উক্ত বিভাগটির অভিভাবক-শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, করোনা মহামারীর জন্য গত দুই বছর বন্ধ ছিল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নিয়মিত ইফতার মাহফিল।
শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাপ্ত হয় এ বছরের ইফতার মাহফিল৷