শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর সাইফুল ইসলাম নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৪:৪১ পিএম
কপি হয়েছে!

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাইফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল পূর্বপাড়া গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।

নিহত সাইফুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের উন্নতির জন্য সাইফুল ইসলাম ২০১৩ সালে সৌদি আরব পারি জমান। ১১ এপ্রিল সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার সময় সৌদি আরবের হাইল শহরে মোটরসাইকেলে যোগে তার সহকর্মীকে নিয়ে কাজ করতে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলামের সংসারে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বড় মেয়ে জান্নাত আক্তারের বয়স ৬ বছর, আর নুসরাত আক্তারের বয়স ৩ বছর। স্ত্রীকে তিন মাসের অন্তঃস্বত্ত্বা অবস্থায় রেখে তিনি শেষবারের মত সৌদি যান। সৌদিতে থাকাবস্থায় ছেলে ছেলে শাহরিয়ার ইসলাম রায়ানের জন্ম দেন তার স্ত্রী সুবর্ণা আক্তার। ছোট ছেলের মুখ না দেখেই শেষ বিদায় নিলেন সাইফুল।
বড় বোনের জামাই মাইনুদ্দিনের সাথেই সৌদি আরবে থাকতেন সাইফুল। সাইফুলের মৃত্যু সংবাদটি মাইনুদ্দিন মোবাইল ফোনে পরিবারকে জানান। এরপর থেকেই কান্নার রোল পড়ে যায় বাড়িতে। নিহত সাইফুলের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।