২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের দাফন সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম (৮০) গত মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে বুধবার (১৩ এপ্রিল) সকালে নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাঁদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৩ এপ্রিল ২০২২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের দাফন সম্পন্ন

লিংক কপি হয়েছে!