শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:১০ পিএম
কপি হয়েছে!

নানা আয়োজনে বর্ণিল সাজে পঞ্চগড়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্তর থেকে জেলা প্রশাসকের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশু আনন্দ মেলা, বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ. ইউসুফ আলী, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, বিকাশ বাংলাদেশ পঞ্চগড়ের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানসহ বিভিন্ন সরকারি সেরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।