শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ট্রলার ডুবে মায়ের মৃত্যু, বেঁচে গেলো কোলের শিশু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৯:৩৭ পিএম
কপি হয়েছে!

 

শিকদার শরিফুল ইসলাম

মোংলার পশুর নদীতে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পশুর নদীর সিন্দুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত শেখ পৌর শহর থেকে গাছ চেরাই করে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন। ট্রলারে লিয়াকতের স্ত্রী পারভীন বেগম ও শিশু সন্তান রবিউলও ছিল। ট্রলারটি পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি পৌঁছালেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এ সময় আড়াই বছরের ছেলে মায়ের কোলে ছিল। ট্রলারটি উল্টে গেলে লিয়াকত ও মাঝি ছিটকে নদীতে পড়ে যান। আর ছাউনির মধ্যে থাকা মা পারভীন ও ছেলে রবিউল আটকে পড়েন। পরে সেখান থেকে মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কিছুক্ষণের মধ্যেই পারভিন মারা যান। তবে জীবিত আছে কোলে থাকা সন্তান।
তার অবস্থাও সংকটাপন্ন জানিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘ছেলেটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।
মোংলা থানা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদিও ডুবে মারা গেছে। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।