শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

আমিনুল নোহালির নতুন গান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১০:১২ পিএম
কপি হয়েছে!

পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে কবি, গীতিকার ও সুরকার আমিনুল নোহালী’র কণ্ঠে গাওয়া গান ‘আর কখনো ভালোবাসি বলবো না’। ‘‘আমিনুল নোহালী ভয়েস/Aminul Nohali Voice” নামের ইউটিউব চ্যানেলে এবং একই নামের ফেসবুক পেইজে গানটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। গানটিতে মিউজিক করেছেন দেবা পাল, বাঁশিতে ছিলেন সাইদ হাসান বাবু, কম্পোজ করেছেন ডালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন গীতিকার নূর হোসেন হৃদয়। আমিনুল নোহালী গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলিংও করেছেন। ভিডিও এডিট করেছেন পাবেল।
আমিনুল নোহালী মূলত কবি। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। পেশায় একজন সরকারি কর্মকর্তা। এতসব ব্যস্ততার মাঝেও গান লেখেন এবং সুর করেন। স্কুল-জীবন থেকেই লেখালেখি ও গানের প্রতি তাঁর প্রবল দূর্বলতা। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খাঁনের কণ্ঠের সাথে তাঁর কণ্ঠের অনেকটা মিল থাকায় পরিচিতজনরা তার গান শুনতে খুবই পছন্দ করে এবং সবাই তাকে গান গাইতে উৎসাহ দেন বলে জানান আমিনুল নোহালী।
আমিনুল নোহালী সকল গান-প্রিয় মানুষের প্রতি সার্বিক সহযোগিতা প্রত‍্যাশা করেন। “Aminul Nohali Voice” নামের ইউটিউব চ‍্যানেল এবং একই নামের ফেসবুক পেইজটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টসহ শেয়ার করে পাশে থাকার জন‍্য সকলের প্রতি বিনীত অনুরোধ করেন তিনি।