শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১১:৪১ এএম
কপি হয়েছে!

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজাপুর ফাজিল মাদ্রাসা হলরুমে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক শেখ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ হাওলাদার।

সংগঠনের সহসভাপতি ও জেলা সভাপতি শাহ মাহমুদ কবিরের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ শামীম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঝালকাঠি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, শিক্ষক নেতা ফারুক হোসাইন, মো. শাহীন আহমেদ, মো. মনজুরুল হক প্রমুখ।

এই সভায় ও ইফতার মাহফিল এ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।