শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৩:৪০ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনের চাপায় ফিরোজ মিয়া (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগাছা উপজেলার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, শুক্রবার মোটরসাইকেলে করে নিজ জেলা রংপুরে যাচ্ছিলেন ফিরোজ মিয়া।

পথে দুপুরে তিনি উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ মিয়া।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।