শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

হাবিব মোস্তফা’র কথা ও সুরে ইভা’র কণ্ঠে বুকের গভীরে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:৪৮ এএম
কপি হয়েছে!

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘বুকের যত গভীরে থাকে এই মন, তারো গভীরে তোমারি আসন’ কথামালায় ‘বুকের গভীরে’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা এবং সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে নান্দনিক ভিডিও আকারে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে।

হাবিব মোস্তফা বলেন, নিজের মূর্তি নিজের হাতে ভাঙা বেশ কষ্টকর, প্রায় অসাধ্য। এবার আমি এই কাজে নেমেছি।আমার কথা ও সুরে বিগত দিনের গানগুলো যারা শুনেছেন, তারা একরকম ধরেই নিয়েছেন হাবিব মোস্তফা’র কাজ মানেই স্পিরিচুয়াল-সুফি-ফোক গান। কিন্তু এবারের চ্যালেঞ্জ ‘মানবিক প্রেমের’ গান নিয়ে। ‘বুকের গভীরে’ গানটি তার প্রকৃষ্ট উদাহরণ।আমার দৃষ্টিতে ‘ইসমত আরা ইভা’ একটি স্বর্ণকণ্ঠ- যারা তার গান শুনেছেন, শুধু তারাই বুঝতে পারবেন তার গায়কীশৈলী কত অনন্য সৌরভের।

ইসমত আরা ইভা বলেন, মৌলিক গানের প্রতি সব সময় একটি আলাদা তাড়না কাজ করে। অনেক দিন পর নিজের পছন্দমত একটি ভাল কথা ও সুরের গান করলাম। ‘বুকের গভীরে’ গানটিতে শ্রোতারা আমার গায়কীর স্বকীয়তা পাবেন। জি সিরিজ পরিবারের কাছে কৃতজ্ঞতা তারা এত সুন্দর একটি গান আমার কণ্ঠে প্রকাশ করেছেন।