শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

অটোরিকশা চালককে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৭:৪৮ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে অটোরিকশা চুরির সময় চালক কে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ী গ্রামের নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার বেলা ১১টা দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাজারের বাঁশবাড়ী–জৈনা বাজার সংযোগ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিহত আনোয়ার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিন ও আরো যারা জড়িত তাদের বিচার চাই। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয়রা জানান,রুহুল আমিন এই গ্রামের ছিঁচকে চোর থেকে আজ বড় খুনি হয়েছে। এলাকায় মোবাইল, ল্যাপটপ, সিএনজি অটোরিকশা চোর থেকে আজ সে হয়েছে শীর্ষ খুনি। সে বাইরের খুনি ভাড়া করে এনে নিরীহ অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে খুন করে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যমে অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।