শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধার লিজ নেওয়া পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের চেষ্টা : বসতবাড়ি হুমকির মুখে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:২৫ এএম
কপি হয়েছে!

ফরিদপুর সালথায় জেলা পরিষদ থেকে লিজ নেওয়া এক বীর মুক্তিযোদ্ধার পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বীর মুক্তিযোদ্ধার নাম মো. নুরুল ইসলাম। তিনি সাবেক সেনা সদস্য। পুকুরটি থেকে বালু উত্তোলন করা হলে তার বসতবাড়ি ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ।

সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা ওই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম অভিযোগ করে বলেন- আমার বাড়ির সামনে ৭২ শতাংশ জমির উপর জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। প্রায় ৪৫ বছর ধরে পুকুরটি আমি জেলা পরিষদ থেকে লিজ নিয়ে মাছের চাষ করে আসছি। পুকুরটি এমনিতে অনেক গভীর। পার্শ্ববর্তী  ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করছেন রায়কাইল গ্রামের সোহরাফ শেখ নামে এক ব্যক্তি। বালু উত্তোলনে নিষেধ করলে সোহরাফ শেখ আমাকে প্রশাসনের ভয় দেখায়।


তিনি আরও বলেন- বালু উত্তোলন করে তারা সদরের কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামে গৃহহীনদের জন্য তৈরী সরকারি ঘরের কাজে ব্যবহার করতে চাইছেন। পুকুরটি আমার বসতঘরের সামনে। এখান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে পুকুরের পাড় ভেঙ্গে আমার বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শ্রমিক দিয়ে মাটি কেটে নিলে কোনো সমস্যা হবে না। আমারও কোনো আপত্তি নেই।

তিনি বলেন- সরকার ঘর তৈরী করে দিচ্ছে অসহায় মানুষদের জন্য। তাদের বসবাসের জন্য। সরকার তো বলেন নাই একজনের ক্ষতি করে আরেকজন ঘর তৈরী করে দিতে। বিষয়টি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতারকে মৌখিকভাবে জানানো হয়েছে। আমার বাড়ি রক্ষার্থে আমি ফরিদপুর জেলা প্রশাসকের কাছে দাবী জানাই।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী গণমাধ্যমকে বলেন- আইন অনুয়ায়ী সরকারি কাজে যদি কখনো সরকারি জায়গার মাটির প্রয়োজন হয় তাহলে সরকার তা ব্যবহার করতে পারবেন। এ ধরণের বিধান রয়েছে। যেহেতু পুকুরটি সরকারি, সেহেতু ওটা ব্যবহার করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীন ও ভূমিহীনদের জন্য যে ঘর তৈরী করবে, ওই ঘরের নিচু জমি ভরাটের জন্য। সেই পরিকল্পনায় আমরা ওখান থেকে বালু উত্তোলনের উদ্যোগ নিয়েছি। এ ছাড়া ওই পুকুর থেকে বালু উত্তোলনের জন্য আমরা জেলা পরিষদ থেকেও অনুমোতি নিয়েছি। আমাদের ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি।