শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধকে পুলিশে সোপর্দ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৬:৫০ পিএম
কপি হয়েছে!

সাভারে চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই নারী শিক্ষার্থী। এসময় তাদের পরনের কাপড় কেটে শ্লীলতাহানির করার অভিযোগে হারুন অর রশিদ (৫০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করে গাড়িতে থাকা অন্য যাত্রীরা।

শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যাণ্ড এলাকায় চলন্ত বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থীরা।

আটক হারুন অর রশিদ গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার মৃত হাশেম মোড়লের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী জাবির প্রান্তিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার আজিমপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে বাসটি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যাণ্ড এলাকায় পৌঁছালে বাসে তাদের পেছনে বসা অভিযুক্ত ওই বৃদ্ধ সিটের নিচ দিয়ে তাদের শরীরের পেছনের স্পর্শকাতর স্থানে বেশ কয়েকবার স্পর্শ করে। পরে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি টের পেয়ে তার জামার পেছনে হাত দিয়ে দেখতে পায় তার জামাটির কিছু অংশ কাটা। বিষয়টি সাথে থাকা অপর শিক্ষার্থীকে জানালে পরে তার জামার পেছনে হাত দিয়ে দেখে তার পরনের জামাটিও কাটা। এঘটনায় তারা অভিযুক্ত হারুনকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে তিনি অসৎ উদ্দেশ্যে তাদের দুইজনের জামার অংশ কাটার দিয়ে কেটে শরীর স্পর্শ করেছেন। এ সময় বাসে থাকা বাকি যাত্রীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বৃদ্ধকে মারধর করে স্থানীয় হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, অভিযুক্ত আটক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।