শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে রেলপথ মন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৯:১৫ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রেলপথমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহূরুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা ও দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ,কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তার মনি, বিচারক, চিকিৎসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পাঁচ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, তিন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, মন্ত্রী মহোদয়ের এপিএস রাশেদ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।