শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে ৩টি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০১:৩৭ পিএম
কপি হয়েছে!

সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অভিযোগে তিন ভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আংশিক ভেঙে দেওয়া হয়েছে আরো দুইটি ইটভাটা।

শনিবার (১৬ এপ্রিল) সাভারের আমিন বাজার ও বলিয়ারপুর এলাকায় ইট ভাটার নবায়ন না থাকায় তিনটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা এবং দুইটি ভাটার চুল্লিও আংশিক ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

অবৈধ ইটভাটা বন্ধে উপজেলার উত্তর কাউন্দিয়া এলাকায় এবিসি ব্রিক্স ও ভাকুর্তা এলাকায় বিএমসি ব্রিক্সের আংশিক ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমিনবাজারের চানপুর এলাকায় এইচ‌এমবি, একেবি ও সোনার বাংলা ইটভাটাকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে গত কয়েক মাস আগেও সোনার বাংলা ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেগুলো বন্ধের নির্দেশ রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমিনবাজার এলাকায় এইচ‌এমবি, একেবি ও সোনার বাংলা ইট ভাটা মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এবিসি ও বিএমসি ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে অভিযানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।