শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ফুসকা বিক্রেতা আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০২:০১ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইউসুফ আলী (৩৮) নামের এক ফুসকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার বেরণ মানিকগঞ্জ পাড়া এলাকার হাফিজুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।

আটককৃত ইউসুফ আলী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার হরিদাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ওই এলাকার হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থেকে ফুটপাতে ফুসকার বিক্রয় করতেন।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মত তারা সকালে কাজে বের হয়ে যান। বাসায় খেলাধুলা করে সময় কাটিয়ে দেয় তাদের শিশু কন্য। আজও বিকেলে হাফিজুরের ভাড়া বাড়ির সামনে ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু খেলা করছিল। এসময় ইউসুফ বাসা থেকে বের হয়ে অন্যান্য শিশুদের রাগারাগি করে তাড়িয়ে দেয়। ওই শিশুও তাদের বাসায় যাওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে ইউসুফ তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি ডাক চিৎকার করলে তাকে ছেড়ে দেয় ইউসুফ। রাতে বাবা-মা বাসায় ফিরলে ঘটনা খুলে বলে ভুক্তভোগী। পরে জরুরি সেবা ৯৯৯ এ কেউ একজন কল করে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।