শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।

এ দিবস উপলক্ষে (১৭)রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে থেকে র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে সবাই এক আলোচনা সভায় মিলিত হয়।

এর পূর্বে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তারা।

অলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি প্রশিক্ষক মো. আলম গীর শারীফ প্রমূখ।