শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

গুইমারায় ত্রিরত্ন বৌদ্ধ বিহারে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৪:৫০ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি গুইমারা উপজেলা বুদংপাড়া নামক স্থানে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দির সহ চার’টি বসতঘর পুড়ে ছাই। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ১ নং গুইমারা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বুদংপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও মন্দিরের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মন্দির সহ পাশে থাকা মোট চারটি (৪টি) ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বৌদ্ধ বিহারের আশে পাশে থাকা স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে বিহারে থাকা মূল্যবান মালামাল/আসবাবপত্র পুড়ে অন্তত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।