২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈদের আগে বকেয়া বেতনসহ এপ্রিল মাসের পূর্ণ বেতন দিতে হবে

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল ২০২২

২০ রমজানের মধ্যে ১ মাসের বেসিকের সমান ঈদ বোনাস ও জাতীয় ন্যূনতম মজুরী ২০ হাজার টাকার দাবীতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে সাভার সিটি সেন্টারের সামনে এ কর্মর্সূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিনেতারা বলেন, এবার ঈদের ছুটি হবে এপ্রিল এর ২৯ তারিখ থেকেই এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন মে মাসের ৭ তারিখ থেকে। তার মানে শ্রমিকরা এপ্রিল মাসের পূর্ণ হাজিরা থাকবে তাহলে এপ্রিল মাসের ১৫ দিনের বেতন পরিশোধের সিদ্ধান্ত কেন? শ্রমিক নেতারা এসময় ঈদের আগে বকেয়া বেতনসহ এপ্রিল মাসের পূর্ণ বেতনের দাবি জানান।

এসময় সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৭ এপ্রিল ২০২২

ঈদের আগে বকেয়া বেতনসহ এপ্রিল মাসের পূর্ণ বেতন দিতে হবে

লিংক কপি হয়েছে!