শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে খেলার মাঠে মিলল যুবকের মরদেহ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৫:৪৯ পিএম
কপি হয়েছে!

সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের নাম মো: আলম সোনার (৩০), সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার শৌলা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার গায়ে ছিল লাল শার্ট ও পরনে ছিল নীল হাফ প্যান্ট।

এর আগে সকালে কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশের ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের মরদেহ দেখতে পায় কৃষকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশে ক্রিকেট খেলার একটি স্টাম্প পাওয়া গেছে। তাঁর দুই পায়ে বড় বড় ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তুলে এনে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে নিহতের ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।