শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে সংঘর্ষ বন্ধে দেশীয় অস্ত্র জমা দিল গ্রামবাসী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১২:০৮ এএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘর্ষ বন্ধে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।উপজেলার ঘোষপুর ইউনিয়নে গোয়ালবাড়ি ও চরদ্বৈতকাঠি গ্রামের দুই গ্রুপে দলীয় কোন্দল নিরসনের লক্ষে  ঢাল সড়কি জমা দিয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল)  ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর জানান, রবিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোয়ালবাড়ি স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের নিকট ঢাল সড়কি জমা দেন উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল বোয়ালমারী শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মোস্তফাজ্জামান সিদ্দিকী ও একই ইউনিয়নের আরিফুর রহমান।

এছাড়া জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মো. সালাউদ্দিন, এস,আই কাজী আবুল বাশার প্রমূখ।