গাজীপুরের শ্রীপুরে বিষপান করে ফজলুল হক (৪৬) নামে এক কারখানা শ্রমিক আত্মহত্যা করেছেন।
সোমবার(১৮ এপ্রিল) নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। নিহত ফজলুল হক উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
শ্রীপুর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, নিহত ফজলুল হক স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো ১৭ এপ্রিল রবিবার ডিউটি শেষে রাত ৯ টার দিকে বাসায় এসে তার রুমে যান। রাতের খাবার খাওয়ার জন্য তার স্ত্রী অপেক্ষা করতে থাকেন। এতো সময় অতিক্রম হলো রাত এগারোটা বেজে গেলো এখনো খেতে আসেনা কেন, এমনটা ভেবে তার রুমে জান। গিয়ে তাকে মৃত দেখতে পান। এতে তিনি চিৎকার দিলে আশ পাশের লোকজন ছুটে আসে।
তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। তখন পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফজলুল হক বিষপানে আত্মহত্যা করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
