শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে নিউজ গার্ডেন পত্রিকার ইফতার মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১০:০১ পিএম
কপি হয়েছে!

সাভারে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল। মঙ্গলবার (১৯ এপ্রিল) পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের চতুর্থ তলার সিটি ফুড প্যালেসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক রোটারিয়ান উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজ্বী আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আহমদ আল জামান (সিআইপি)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আলোর যুগ পত্রিকার সম্পাদক জাভেদ মোস্তফা, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রওশন আলী, অর্থ সম্পাদক তৌকির আহম্মেদসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিরা।

ইফতারের পূর্বে দেশবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

ইফতার মাহফিলের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পত্রিকাটির সম্পাদক রোটারিয়ান উমর ফারুক বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর সাংবাদিকদের সঙ্গে সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আয়োজন সম্ভবপর হয়েছে। মাহফিলে যোগ দেওয়ায় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।