শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আমতলীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে মারধর!

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:২১ পিএম
কপি হয়েছে!

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় দক্ষিন রাওঘা নুর আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র সিফাত মীরা (১৫) রাব্বি (১৫)কে লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারধোর করে আহত করার অভিযোগ পাওয়াগেছে স্থানীয় জাহিদ(২১) ও মেহেদী (১৯)নামের ২ যুবকের বিরুদ্ধে।

জানা গেছে , বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন রাওঘা আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী(১৫) স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র সিফাত মিরা (১৫) ও রাব্বী(১৫) স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে দাদন শরীফ মাদ্রাসার সংলগ্ন পৌছিলে এলাকার বখাটে যুবক জাহিদ ও মেহেদী ৯ম শ্রেনীর ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লিল কথা বলা শুরু করে ও উত্ত্যাক্ত করে । এ সময় স্কুল ছাত্র সিফাত মিরা (১৫) ও রাব্বি(১৫) প্রতিবাদ করেন। স্কুল ছাত্রদের প্রতিবাদ করায় বখাটে যুবক জাহিদ ও মেহেদি লোহার রড দিয়ে স্কুল ছাত্র সিফাত মিরা (১৫) কে পিটায় । বখাটেদেও মারধওে সিফাতের মাথা ফেটে যায় । অন্য স্কুল ছাত্র রাব্বিও আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানাযায়, দক্ষিণ রাওগা নূর আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় এর ৯ম শ্রেনীর ছাত্রী (১৫)কে দীর্ঘদিন যাবৎ একই এলাকার বাহাদুর হাওলাদারের ছেলে মেহেদী (১৫), ইব্রাহিম হাওলাদারের ছেলে জাহিদ (২১) উত্তাক্ত করে আসছিলো,
স্কুলের ছাত্র/ছাত্রীরা জানান, আমরা স্কুলে আসা যাওয়ার পথে মেহেদী ও জাহিদ পথরোধ করে দাড়িয়ে থাকে এবং অশালীন ভাষায় কথা বলে।
স্কুলের প্রধান শিক্ষক মো. সামসুল আলম মুঠোফোনে বলেন, এ ঘটনার কঠিন বিচার চাই। আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আরো বলেন এ রকম ঘটনা যেন আর কোনো সময় না ঘটে এ বিষয়ে তিনি আইনী পদক্ষেপ নিবেন।
এব্যাপারে অভিযুক্ত মেহেদী ও জাহিদের কাছে জানতে চাইলে তারা এ বিষয় কোন কথা বলবেনা বলে জানান।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, এখোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।