শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে মাথায় ডাল পড়ে একজনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১০:৩২ পিএম
কপি হয়েছে!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সাব্বির হোসেন নামে এক পুলিশ সদস্যর পিতা রেজাউল হোসেন রেজু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে পড়ে মারা যাওয়া রেজাউল হোসেন ওরফে রেজু নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত ইছার উদ্দিনের ছেলে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) কামরুজ্জামান জানান, ভোররাতে ঝড়-বৃষ্টি শুরু হলে রেজাউল ও তার স্ত্রী বাড়ির উঠানে গোবর দিয়ে তৈরি করা লাকড়ি ঘরে ওঠানোর কাজ করছিলেন। এসময় সজিনা গাছের একটি মোটা ডাল ঝড়ে উড়ে এসে রেজাউলের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।