শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল পোশাক শ্রমিকের প্রাণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৫:২৫ পিএম
কপি হয়েছে!

সাভারে দ্রুত গতির একটি ড্রাম ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক নামের (২৮) এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে পোশাক কারখানায় যাওয়ার পথে পদ্মারমোড় এলাকায় একটি বেপরোয়া ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ি ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এদিকে সংসারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুচিন্তায় পড়েছেন নিহতের পরিবার। তারা ওই গাড়ি চালকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। নিহত ওই পোশাক শ্রমিকের বাড়ি তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায়।

এবিষয়ে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ঘাতক ড্রাম ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।