শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে নিরাপত্তা এবং শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৩:৩৯ পিএম
কপি হয়েছে!

সাভারে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে নিরাপত্তা এবং শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে যুবদের সাথে CSOs এবং TVET পরিষেবা প্রদানকারীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সাভার থানা রোডের তালবাগ এলাকার গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী মহা-ব্যবস্থাপক মো: আব্দুর রহমান চৌধুরী, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সেলিনা বেগম ও জব প্লেসমেন্ট অফিসার তরুন কুমার সরকার প্রমুখ।

এর আগে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে ৪০০শ’ নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এর মধ্যে গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৫০ জন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ জন, পল্লী গামেন্টস ট্রেনিং সেন্টারে ১৭০ জন এবং রিসডা বাংলাদেশের ৮০ জনকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।