শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৪:০৮ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারীকে বেশ কিছুদিন ধরে সলপ রেল স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে তিনি সলপ রেলগেট থেকে রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নামপরিচয় জানার চেষ্টা চলছে।