শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার দেবিদ্বারে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:২৮ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার দেবিদ্বারে অসহায় হতদরিদ্র এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার পৌর এলাকার ইকরা নগরীতে হিউম্যান অ্যাপেল বাংলাদেশের উদ্যোগে এবং দামামা ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে এসব সামগ্রী প্রদান করা হয়। এসময় শতাধিক অসহায় নারী পুরুষ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে চাল ডাল তেল চিনি লবণ সেমাই খেজুরসহ নানা ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম সাদী আল আজহারির সভাপতিত্বে মাওলানা দীন মোহাম্মদ দিদারের সঞ্চালনায় ইফতার সামগ্রী প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী এবং যুগান্তর আরটিভির সাংবাদিক আবুল খায়ের। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী শহীদুল্লাহ নাঈম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল কাদের আলহাজ ইসমাইল খান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক আবুল খায়ের অসহায় এবং অবহেলিত পৌরবাসীর সেবা করার জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। তিনি বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনতে চাই, অবহেলিত জনপদের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চাই, আপনারা যদি আমার পাশে থাকেন আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন আমি সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণে কাজ করবো।