শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে দুই ইটভাটা বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:৩৫ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়িতে প্রথমবারের মত হাইকোর্টের নির্দেশে দুইটা অবৈধ ইটভাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর ও মহালছড়ি উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) খাগড়াছড়ি সদরের মেসার্স ইমরান এন্টাপ্রাইজ ও মহালছড়ি উপজেলায় অবৈধ এস এইচ এস ভাটায় অভিযান চালানো হয়। ভাটার ড্রামচিমনি ভেঙ্গে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে নিবিয়ে দেওয়া হয় চুল্লির আগুন। পরে চিনমি মাটিতে পুতে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আশরাফ উদ্দিন বলেন, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইউভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। জেলায় মোট ৩০টি ইটভাটা রয়েছে ২৮ টিতেই হাইকোর্টের স্থগিত আদেশ রয়েছে। সেই মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভভিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।