শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে রিকশা ও ইজি বাইক ছিনতাই চক্রের  গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১১:১৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে চালক কে হত্যা করে ব্যাটারী চালিত রিকশা ও অটোরিকশা ছিনতাই চক্রের আসামীদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সিরিয়াল হত্যাকারী দুই ভাই আছমত সেক(১৯) ও আশিক সেক(১৬) কে গ্রেফতার করেছে পুলিশ। আসামী দুই ভাই সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খার ডাঙ্গীর মুজিবুর শেখের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে  জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ফরিদপুর জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান জানান, গত ২ মার্চ ব্যাটারী চালিত রিকশা ছিনতাই করে চালক সাব্বির কে হত্যা করে লাশ জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দয়রামপুরে একটি পেনিয়ার ঘাসের ক্ষেত ফেলে যায়। এই ঘটনায় হত্যাকারী সন্দেহে  বুধবার রাতে সদর উপজেলার গজারিয়া থেকে আছমত সেক ও আশিক সেক কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারী চালিক ইজি বাইক জব্দ করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা সাব্বির কে হাত-পা বেধে শ্বাস রোধ করে হত্যা করে ব্যাটারীচালিত রিকশা ছিনতাই করে বিক্রি করেছে।  তার ১৮ দিন পরে আবার তারা একটি ইজি বাইক ছিনতাই করে বিক্রি করলে পুলিশের হাতে ধরা পরে তারা।

গত ২০ মার্চ ইজি বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে একই ইউনিয়নের গোয়ালেরটিলা এলাকার ইজি বাইক চালক নাইম কে ঘুড়তে যাবার কথা বলে বাড়ি ডেকে এনে মাথায় আঘাত করে শ্বাস  রোধ করে হত্যা করে তাদের বাড়ীর পাশে গর্ত করে পুতে রেখেছে।

তার তথ্যে ভিত্তিতে  বৃহস্পতিবার সকালে আসামীদের মুরগির ঘরের পাশে মাটি খুড়ে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।