শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ধাইরাইয়ে বাস–প্রাইভেট কার সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১১:৩৮ এএম
কপি হয়েছে!

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপরে উল্টে যায় আর প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় মহাসড়কে আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।