শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে শ্রমিকদের কাজে উৎসাহ যোগাতে ব্যতিক্রমধর্মী আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৫:২৫ পিএম
কপি হয়েছে!

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে শ্রমিকদের সম্মানে গতকাল বৃহস্পতিবার নৈশ ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার হেমায়েতপুর এলাকায় অবস্থিত আলেয়া এ্যাপারেলন্স কারখানায় শ্রমিকদের জন্য এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেন কারখানার মালিকপক্ষ। এতে প্রায় কারখানাটির সাড়ে আট শতাধিক শ্রমিক ও কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

নৈশ ভোজের পাশাপাশি শ্রমিকদের পরিবারের জন্যও ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

আলোচনার শুরুতে কারখানাটির চেয়ারম্যান মরহুম মতিউর রহমান হাওলাদারের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে শ্রমিকদের বিশ্রামের জন্য আজ কারখানাটি সাধারণ ছুটিও দেওয়া হয়। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করায় শ্রমিকরাও অনেক খুশি।

কারখানা কতৃপক্ষ জানায়, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করে। তাই একটি দিন শ্রমিকদের ভালো খাবার দেওয়ার জন্য এই আয়োজন। এ ছাড়া শ্রমিকদের একটি দিন ভালো খাবার খাওয়ালে তারা উৎপাদনে আরো অবদান রাখতে পারে।

এসময় কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আউয়াল হোসাইন ও পরিচালক আব্দুল আলীমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।