শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

৫৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৫:২৭ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫৬৫ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুর রশিদ চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মিডিয়া অফিসার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।