শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

টাংগাইল হোমিও ডক্টরস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৮:২৩ পিএম
কপি হয়েছে!

হোমিওপ্যাথিক জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৭ তম জম্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল হোমিও ডক্টরস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইল এর কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. রুহুল আমীন এর  সভাপতিত্বে আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ডা. হাফিজুর রহমান এর পরিচালনায় প্রথম পর্বের প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন টাংগাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম (হাসান)।
দ্বিতীয় পর্বে রমজানের তাৎপর্য নিয়ে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. হুসনে মোবারক বাবুল। বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, ডা. শফিকুল ইসলাম, প্রভাষক ডা. আজিজুর রহমান।

আলোচক বৃন্দরা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি। এছাড়াও প্রথম পর্বে বক্তারা হোমিওপ্যাথিক জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর জম্মবার্ষিকী ও হোমিওপ্যাথিক দিবস এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে টাংগাইলের চিকিৎসক, শিক্ষক, মেডিকেল ছাত্র সমাজ, গণমাধ্যমকর্মীসহ টাংগাইল হোমিও ডক্টরস ফোরাম এর কার্যকরী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।