শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত আল নাহিয়ান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৫:৩২ এএম
কপি হয়েছে!

রেডিও জকি, টেলিভিশন উপস্থাপক, লেখক, মডেল – এককথায় একজন সৃজনশীল মানুষ আল নাহিয়ান। আজ তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

আল নাহিয়ান কর্মজীবনে রেডিও ঢোল, সিটি এফএম, রেডিও ধ্বনিতে কথা বন্ধু হিসাবে দীর্ঘদিন শ্রোতাপ্রিয় অনুষ্ঠান করেছেন, দর্শক মাতিয়েছেন এটিএন নিউজের পর্দায়ও। গণমাধ্যমে তার পথচলা শুরু দেড় যোগ আগে ইউনিসেফ এর চিল্ড্রেন এক্সপ্রেসের সাথে। বর্তমানে নাহিয়ান একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আল নাহিয়ানের শিক্ষাজীবনও কেটেছে রাজধানীতেই। মাধ্যমিক পাশ করেছেন ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, আর উচ্চ মাধ্যমিক পড়েছেন বাংলাদেশ নেভি কলেজে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ থেকে মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে উচ্চশিক্ষা লাভ করেন।

আল নাহিয়ান ২০০৩ সাল থেকে লেখালেখি করলেও, ২০১৩ সালে সাহিত্যদেশ প্রকাশনা থেকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘সরি আব্রাহাম সাহেব’। এবারের বইমেলায় প্রকাশিত হয় তার দুটো বই- ‘পাতিল ভরা বাতিল ছড়া’ (ছড়া) এবং  ‘আমাদের আর কোনদিন একত্রে মন খারাপ হবে না’ (কবিতা)। তার প্রকাশিত অন্যান্য বই- ‘বইটাতে গল্প নেই’, ‘সাইলেন্ট কল’, ‘নীলনিদ্রা এন্টারপ্রাইজ’, ‘পৌষের পঞ্চম দিবস’, ‘মায়ানগর চৌরাস্তা’, ‘রুপাতলি বাসস্ট্যান্ড’।

জন্মদিনে ভক্ত, শুভানুধ্যায়ী আর সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত আল নাহিয়ান।