শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠিতে খাদ্যশস্য বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০২:৩৫ পিএম
কপি হয়েছে!

আসন্ন ঈদ উপলক্ষে ঝালকাঠি পৌর এলাকার সাড়ে চার হাজার অসহায়কে বাসিন্দাদের দেয়া হলো খাদ্য সহায়তা।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভা চত্বরে তালিকাভুক্ত অসহায় পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে খাদ্যশস্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, পৌর কাউন্সিলরবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

পৌর কতৃপক্ষ জানিয়েছেন, নয়টি ওয়ার্ড থেকে বাছাই করে চার হাজার ৬শত অসহায় দরিদ্র পরিবারকে পৌরসভার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।