শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠিতে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৪৪ পিএম
কপি হয়েছে!

কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার জন্য ঝালকাঠিতে চালু হলো “কৃষক সেবাকেন্দ্র”।

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রকল্পটি এলজিইডি কর্তৃক এক কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত তিনতলা বিশিষ্ট সেবাকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু শনিবার ২৩ এপ্রিল বেলা ১২টায় ফলক উম্মোচন করে সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় নেতানকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদেন আমির হেসেন আমু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, ‘এ দেশের মানুষ ধর্মপরায়ন। তাই তাদেরকে ধর্মান্ধ করার জন্য বিভিন্ন গোষ্ঠী নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষকরে জামায়াত ইসলাম নামে একটি সংগঠন এই প্রচেষ্টার সঙ্গে জড়িত। তারা কখনো প্রকৃত ইসলামের সঙ্গে নেই। ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনে কোনভাবে আঘাতকরা উচিত নয়। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা অবশ্যই নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এটা করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম শাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।