২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈদ উপলক্ষে ১ কোটি ৩৩ হাজার পরিবার পেলো ভিজিডির চাল

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২

ঈদ উপলক্ষে সারা দেশে সমাজের প্রায় ১ কোটি ৩৩ হাজার পরিবারকে এক লক্ষ তিন হাজার ৪০ মেট্রিকটন ভিজিডির চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার (২৩ এপ্রিল) সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাড়ি লুঙ্গি ও শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে।

এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ এপ্রিল ২০২২

ঈদ উপলক্ষে ১ কোটি ৩৩ হাজার পরিবার পেলো ভিজিডির চাল

লিংক কপি হয়েছে!