শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গড়তে হবে : মাওলানা মাহ্দী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১০:০৬ পিএম
কপি হয়েছে!

প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোস্তফা কামাল মাহ্দী বলেন, রমজান মাস পবিত্র কুরআন নাযিলের মাস। এ মাসে যেন আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করে নাজাতের পথ সুগম করতে পারি সেই লক্ষ্যে প্রত্যেক মুসলমান ভাই বোনদের কে কাজ করে যেতে হবে। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জীবনকে গঠন করতে হবে।

গতকাল ২২ এপ্রিল রাজধানীর মিরপুর-১০ এ একটি চাইনিজ রেস্টুরেন্টে ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাব এর উদ্যোগে এবং রূপকথার বাংলাদেশ ইউটিউব চ্যানেল পরিবারের আয়োজনে প্রধান অতিথি এবং আলোচকের বক্তব্যে মাওলানা মাহ্দী এ কথাগুলো তুলে ধরেন।

ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের উপদেষ্টা এবং রূপকথার বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আমানউল্লাহ আমান এর সভাপতিত্বে বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ওমর সানী ফ্যান ক্লাবের উপদেষ্টা সচিব কিরণ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের আজীবন সম্মাননা সংগঠক এস কে সুমন, রাসেল আমির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, সিনিয়র সদস্য শামীম তালুকদার, তসলিম মৃধা, হাজী শাকিল এবং রূপকথার বাংলাদেশের ইউটিউব চ্যানেলের পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মফিজুল ইসলাম সহ বিভিন্ন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল মাহ্দী।