২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আইআইইউবি এর ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের “BBA NIGHT” অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২

কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশাঁখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে উক্ত বিভাগ কর্তৃক ‘BBA NIGHT’ এর আয়োজন করা হয়। শনিবার (২৩শে এপ্রিল) অনুষ্ঠিত হওয়া এই আয়োজনের Motto ছিল “You are bigger than your dreams”.

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার “আ ন ম নওশাদ খান”, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন(ভারপ্রাপ্ত) প্রফেসর “অনিল চন্দ্র সাহা”।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান “জুয়েল চৌধুরী”, সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান “ড. মনিশ সরকার”, সহকারী অধ্যাপক “নিবেদিতা দত্ত”, প্রভাষক “মোঃ সাদ্দাম হোসাইন”, প্রভাষক “জহির রায়হান”, প্রভাষক “মমিনুর রহমান”, প্রভাষক “আফরোজা আক্তার সুমি”।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিক নির্দেশনা ও ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ এপ্রিল ২০২২

আইআইইউবি এর ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের “BBA NIGHT” অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!