শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারীর ৬ গরুর মৃত্যু, আহত আরো ৫ গরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৩:১৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট ৬টি গরু মারা গেছে আর এ ঘটনায় খামারের মালিক সফিকুল ইসলাম সহ তার খামারের ৫টি গরু আহত হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা গ্রামে সফিকুল ইসলামের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

আহত গরুর খামারের মালিক সফিকুল ইসলাম ঐ গ্রামের মৃত মালু মিয়ার ছেলে।

মারা যাওয়া গরু গুলোর মধ্যে ২টি ষাঁড়, ২টি বাছুর, ২টি গাভী রয়েছে। খামারের মালিক সফিকুল ইসলাম বলেন, রাত ১১ টায় গরুগুলোকে খাবার দিয়ে আমি ঘুমাতে যাই। রাত প্রায় ১ টায় দিকে গরুর ছুঁটাছুটি ও চিৎকারে আমার ঘুম ভাঙে। তখন গোয়াল ঘরে দরজায় হাত স্পর্শ করেতই বিদুৎতের শক খেয়ে মাটিতে আছড়ে পড়ি। তাৎক্ষনিক উঠে বিদুৎতের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ৬ টি গরু মারা গেছে। আর বাকী ৫টি গরু শক খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে আছে।

মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। খামারীর ৬টি গরু মারা যাওয়ার বিষয়টি আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবো।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম একে আজাদ বলেন, গরুর খামারের মালিক নিজে মিটার থেকে খামারে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। এ কারণে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে গোয়ালঘরের সংযোগটি ছিলো ত্রুটিপূর্ণ, তা থেকে দূর্ঘটনাটি ঘটেছে।