শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

জাগো বুলুটিন সংবাদ প্রকাশের পর মুরাদনগরে ক্ষতিগ্রস্ত খামার মালিকের পাশে ইউএনও

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পর্শে এক খামারে ৬টি গরু মারা যাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সে খামার মালিকের পাশে দাড়িয়েছেন ইউএনও। রোববার দুপুরে এ নিয়ে জাগো বুলুটিন অনলাইনে সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত খামার মালিক সফিকুল ইসলামের বাড়িতে ছুটে যান মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ নগদ ১০হাজার টাকা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ জানান- উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় সরেজমিনে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামার মালিককে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। মৃত. গরুর আনুমানিক দাম নির্ধারণ করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় মেম্বার ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা জেলায় পাঠানো হবে এবং সেখান থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পর্শে ৬টি গরু মারা গেছে আর এ ঘটনায় খামারের মালিক সফিকুল ইসলাম সহ তার খামারের ৫টি গরু আহত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা গ্রামে সফিকুল ইসলামের ঘোয়ালঘরে এ ঘটনা ঘটে। আহত গরুর খামারের মালিক সফিকুল ইসলাম ওই গ্রামের মৃত. মালু মিয়ার ছেলে। মারা যাওয়া গরু গুলোর মধ্যে ২টি ষাঁড়, ২টি বাছুর, ২টি গাভী রয়েছে।