শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ইয়াস’র উদ্যোগে মাসব্যাপি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৭:২৩ পিএম
কপি হয়েছে!

পবিত্র রমজান মাসে প্রতিদিন ইফতার বিতরণ করে যাচ্ছে ঝালকাঠি জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দু বছর ধরে ঝালকাঠির বিভিন্ন অঞ্চলে এবং মাদ্রাসায় দুস্থ, পথশিশু ও রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানের দুস্থ, পথশিশু, বেঁদে পল্লী, রোজাদার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক ইফতার বিতরণ করা হয়েছে।

চলতি পবিত্র রমজানের শুরু থেকেই ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’ মাসব্যাপি শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি শাকিল হাওলাদার রনি জানান, প্রথম রোজা থেকে শুরু করছি বাকি রোজা গুলোতেও অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যেতে চাই। সংগঠনটির মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করার প্রত্যয়ে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এছাড়াও আসন্ন ঈদ উপলক্ষ্যে আমাদের বিশেষ প্রকল্প “ঈদের রঙীন হাসি“ এর মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের মাঝে মেহেদী উৎসবের আয়োজন করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি জানান, আমরা রমজানের পুরো মাসে রাস্তায় ঘুরে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে আসছি।

ইফতার বিতরণে আমাদের সমাজের বিত্তবানরা সহ নানা স্তরের মানুষ, ইয়াসের উপদেষ্টা ও সদস্যরা অনুদান দিয়ে সহযোগিতা করে আসছে। অনুদানের পরিমান বৃদ্ধি পেলে আমরা এই ইফতার বিতরণের আওতায় প্রতিদিন আরো বেশী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করতে পারবো।