শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠি জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৯:০১ পিএম
কপি হয়েছে!

পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। ইফতার ও দোয়া অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিন উল আহসান।

ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী’র সভাপতিত্বে সার্কিট হাউস প্রাঙ্গনে ইফতার মাহফিলে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যানগন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন ও আমন্ত্রীত অতিথিরা উপস্থিত ছিলেন।